বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র্যালি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ- ২ (আড়াই হাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নামে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। র্যালি আড়াই হাজার পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষ সংক্ষিপ্ত পথসভায় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আড়াইহাজারের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। আপনার ডাকে বিগত দিনেও যেকোন ক্রাইসিস মুহূর্তে আড়াইহাজারের জনগণ রাজপথে ছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। সেই বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবো। আমি কথা দিচ্ছি আড়াইহাজারবাসীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধশীল আড়াইহাজার প্রধানমন্ত্রীকে উপহার দিব।
Reporter Name 








