Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার

মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬