Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪ শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু মাটি-খড় নয়, ১০ হাজার চকোলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’ আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪ জনমনে আতংক সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটা অংকের টাকা যৌতুকের জন্য ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নিহতের পিতার অভিযোগে স্বামীসহ শশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে।

নিহত ঐশী পোদ্দার উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং শংকর পোদ্দারের মেয়ে এবং কুমিল্লার দাউদকান্দি ষাড়পাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।

নিহতের পিতা শংকর পোদ্দার জানান, তার মেয়েকে গত তিনমাস আগে গোপালদী পৌরসভার উলু কান্দি পূর্ব পাড়া গ্রামের শিবু চন্দ্র রায়ের পুত্র শান্ত কুমার রায় এর সাথে ১২ লাখ টাকা এবং ১২ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার দিয়ে বিয়ে দেন। বিয়ের পর থেকে ঐশীকে আরো মোটামুটি অংকের টাকা যৌতুক এনে দেয়ার জন্য স্বামী শান্ত, শশুর শিবু চন্দ্র রায় এবং শাশুড়ি লক্ষ্মী রানী রায় দৈহিক ও মানসিক ভাবে অকথ্য নির্যাতন করতো। এ অবস্থায় দেড় মাস আগে মেয়ের সুখের জন্য তার পিতা স্বামী শান্তকে আরো দুই লাখ টাকা যৌতুক দেন। তারপরেও ঘাতক পরিবারটি তার মেয়েকে বাঁচতে দেয়নি।

মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সবাই মিলে ঐশীকে শ্বাস রোধে এবং দেয়ালে মাথা ঠুকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। বিষয়টি পার্শ্ববর্তী এলাকায় থাকা ঐশির মামা ফোন করে তাদেরকে জানায়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান,  লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঐশীর বাবার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩

আপডেট টাইম : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬