Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৪ বার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া হয়ে পুনরায় নিতাইগঞ্জে এসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে জশনে জুলুসটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে প্রতিবছর এ আয়োজন হয়ে আসছে।

এ বছর ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে ৪০ থেকে ৫০ বছর ধরে এ আয়োজন চলে আসছে। সেই ধারাবাহিকতা আজও মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ধরে রাখা হয়েছে।

তিনি বলেন, মুসলমানদের মধ্যে একতা রয়েছে এবং রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অনেক আলেম, কওমি ও মাদরাসার ছাত্রও এ আয়োজনে অংশ নিয়েছেন। কওমি, সুন্নি বা আলিয়া পরিচয় যা-ই হোক, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের ইসলামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটি সংগঠন দাঁড়িয়েছে। তারা আমাদের মধ্যেই কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে। তারা অর্থের বিনিময়ে তাদের দিয়ে আমাদের ঈমানহারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কি সেটা হতে দিতে পারি? কখনোই সেটা হতে দিতে পারি না।’

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিষয়ে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তবে নবীর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া মানা হবে না।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

আপডেট টাইম : ১২:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬