Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর হাতকড়া নিয়ে পালিয়েছে আসামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২১ বার

সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর হাতকড়া নিয়ে পালিয়েছে আসামি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক আসামি হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান তালতলা কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. রাজু। ৩০ বছর বয়সী রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় রাজুকে। তাকে আটকের পর হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।

এ ঘটনার পর অভিযান চালিয়ে রাজুর বড়ভাই আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

তবে, রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া রাজুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর হাতকড়া নিয়ে পালিয়েছে আসামি

আপডেট টাইম : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬