Dhaka ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪ শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু মাটি-খড় নয়, ১০ হাজার চকোলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’ আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪ জনমনে আতংক সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৯ বার

শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বনিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার। বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর ও জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান।দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর ও শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়, তাতিহাটি আইডিয়াল স্কুল ও টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এতে তাতিহাটি আইডিয়াল স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন হয় শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী, রানার্স আফ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হরিজ, সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪