Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ বার

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকালে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে শহরের মাধবপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।পরে থানার মোড় মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব নেয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিউল ইসলাম গোল্ডেন, সাবেক ছাত্রদল সভাপতি আকামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্যসচিব জাফর আলী সাহাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে এবি এম মামুনুর রশিদ পলাশ বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।প্রধান বক্তা আলহাজ্ব মো. হযরত আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হওয়ার একটি সুযোগ। তিনি দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬