Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪ শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু মাটি-খড় নয়, ১০ হাজার চকোলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’ আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪ জনমনে আতংক সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি;

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ ও আইনের কঠোর প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকালে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহায়তায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ ও আইনের কঠোর প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা।অনুষ্ঠিত হয়।পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুগনিউর রহমান মনি, শেরপুর জেলার পরিবেশক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান (মিষ্টার),পরিবেশক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম তালুকদারসহ বিভিন্ন সুপারশপ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় অতিথিগণ পলিথিন বন্ধে আইন প্রয়োগ বৃদ্ধিসহ পলিথিন উৎপাদনের উৎস বন্ধকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়া মাঠ পর্যায়ে পলিথিনের ক্ষতিকারক দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামীলীগের সাবেক এমপি বাবুর এপিএস অলিসহ গ্রেফতার ৪