Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৯ বার

গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অর্জন ও সফলতাকে সহজভাবে মেনে না নেওয়ার প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি নারীদের জন্য বিশেষ ‘গোলাপি বাস’ সার্ভিস চালুর পর সামাজিক মাধ্যমে শুরু হওয়া নানা নেতিবাচক আলোচনা ও ট্রলের কঠোর জবাব দিয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মূল সমস্যা কোনো বাহন বা বাসের রঙ নিয়ে নয়, বরং সমাজের একটি অংশের সংকীর্ণ মানসিকতা, যা সফল ও স্বাধীন নারীদের সহজে গ্রহণ করতে পারে না।

সাদিয়া তার পোস্টে উল্লেখ করেন, সমাজের অন্যতম বড় সংকট হলো আমরা এখনো নারীদের স্বাবলম্বী হওয়া এবং সফলতা অর্জনকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। যে বাসটিকে নিয়ে অনলাইনে নানা ট্রল বা কটূক্তি করা হচ্ছে, সেটিকে ‘কিউট ও পুকি’ আখ্যা দিয়ে তিনি এটিকে নারীদের কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে দেখার আহ্বান জানান। এই উদ্যোগের পেছনে থাকা প্রত্যেক নারী কর্মী ও উদ্যোক্তার পরিশ্রমকে সম্মান জানিয়ে তাদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগানোর অনুরোধ করেন তিনি।

নেতিবাচকতা দূরে সরিয়ে এই ধরনের ইতিবাচক ও জনকল্যাণমুখী উদ্যোগকে খোলা মনে স্বাগত জানাতে নিজের ভক্ত ও অনুসারীদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। এই অভিনেত্রী। সাদিয়ার এই সাহসী ও সময়োপযোগী বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে এবং নারীদের অগ্রযাত্রায় বিদ্যমান মানসিক প্রতিবন্ধকতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ সার্ভিসটি মূলত নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে এবং গণপরিবহনে হয়রানি বা নিরাপত্তাঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়।

তারই অংশ হিসেবে নারী চালক, হেল্পার বা সম্পূর্ণ নারী ব্যবস্থাপনায় এবং নারীদের অগ্রাধিকার দিয়ে এই ‘গোলাপি বাস’ সেবাটি চালু করা হয়েছে।

উদ্যোগটি প্রকাশের পর থেকেই সাধারণ যাত্রীদের একটি বড় অংশ এটিকে সাধুবাদ জানালেও, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশে এটিকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও ট্রল শুরু হয়। বাসের রঙ এবং নামকরণ নিয়ে কটূক্তির পাশাপাশি নারীদের এই স্বাবলম্বী উদ্যোগকে হেয় করার প্রবণতাও দেখা যায় যা নিয়েই মূলত অভিনেত্রী সাদিয়া আয়মান তার ফেসবুক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান

আপডেট টাইম : ১২:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬