Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩১ বার

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দসহ জরিমানা আদায় করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

আপডেট টাইম : ০৮:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬