শেরপুরে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় শেরপুর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফার্মাসিউটিক্যাল ম্যানেজার অ্যাসোসিয়েশন শেরপুর জেলার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মুমিনুল বারী খান তারেক।ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশন শেরপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজার অ্যাসোসিয়েশন শেরপুর জেলার সাধারণ সম্পাদক এ কে এম আল মাসুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শেরপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (ক্রিসেন্ট), শেরপুর জেলা বিসিডিএসের সভাপতি রমজান আলী, শেরপুর জেলা ফারিয়ার সভাপতি আশিকুর রহমান।অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 









