Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৬ বার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্রমিক ছিলেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।

শিপইয়ার্ডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ কালবেলাকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

ওই শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রথমে খবর ছড়িয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। অসুস্থ আছেন কয়েকজন।’

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন কালবেলাকে জানান, শিপইয়ার্ডে পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। জাহাজের ভেতরে একটি বদ্ধ রুমে নামেন কয়েকজন শ্রমিক। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন সবাই। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের হাসপাতালে পাঠানো হয়।

দুপুর দেড়টার সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর কালবেলাকে বলেন, ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার