Dhaka ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক আটক

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকাতে রাতভর বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা এসব কসমেটিক সামগ্রী আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরা চালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের অংশ হিসেবে শুক্রবার রাত ৩ টার দিকে কর্ণজোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কসমেটিক সামগ্রী উদ্ধার করে। ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান শুক্রবার দুপুরে কসমেটিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৮ লক্ষ ২ হাজার ৭৮০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল ময়মনসিংহ ব্যাটেলিয়ানে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার