Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুজনের মরদেহ উদ্ধার আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ আটক ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র‍্যালি নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঝিনাইগাতী প্রতিনিধি:

‘মাছ চাষে সমৃদ্ধ দেশ, মৎস্য হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’—এই প্রত্যাশাকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ঝিনাইগাতীর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পরিকল্পিতভাবে মাছ চাষ, মৎস্যসম্পদের সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্যচাষী—সাজেদুল কবীর, কামরুল ইসলাম রুবেল ও হাফিজুর রহমান কমলকে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার